জবাব এরশাদের ব্যবসায়ীটি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব এরশাদের ব্যবসায়টি প্রজনন শিল্পের অন্তর্গত। যে শিল্প প্রচেষ্টায় উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার করা হয় তাকে প্রজনন শিল্প বলে। যেমন: নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে গাছ বা ফলমূল উৎপাদন করে, পোল্ট্রি ফার্মে ডিম বা বাচ্চা উৎপাদিত হয়, হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয়, যার সবকিছুই পরবর্তী উৎপাদনের মাধ্যমে মানুষের প্রয়োজন পূরণ বা ভোগের উপযোগী পণ্যে তৈরি করে থাকে। উদ্দীপকের শিক্ষিত যুবক মি. এরশাদ একটি কোয়েল পাখির ফার্ম স্থাপন করলেন। উৎপাদিত ডিম ও এক মাসের বাচ্চার বিক্রয় করে ভালোই লাভ হচ্ছে। এরশাদের পাখির ফার্মের কার্যক্রম প্রজনন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব এরশাদের ব্যবসায়টি প্রজনন শিল্পের অন্তর্গত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জবাব এরশাদের ব্যবসায়ীটি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর