"ব্যবসায়ই উদ্দীপকের মি. এরশাদ কে প্রতিষ্ঠিত করেছে"- বিশ্লেষণ কর।
উত্তর: ব্যবসায়ই উদ্দীপকে এরশাদ কে প্রতিষ্ঠিত করেছে- উক্তিটির সাথে আমি একমত। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যবসা বলে। ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই এমন কোন কাজকে ব্যবসায় বলা যায় না। এছাড়াও ব্যবসায় একজন মানুষকে স্বাবলম্বী করে তোলে। উদ্দীপকের শিক্ষিত যুবক মি. এরশাদ একটি কোয়েল পাখির ফার্ম স্থাপন করলেন। উৎপাদিত ডিম ও এক মাসের বাচ্চার বিক্রয় করে ভালোই লাভ হচ্ছে। ব্যবসায় আয় বেশি হওয়ায় ইতিমধ্যে তিনি একটি বাড়ি করেছেন ও গাড়ি কিনেছেন। ফলে বর্তমানে সামাজিক মর্যাদাও বেড়েছে। তাই মি. এরশাদ ভাবছে যদি দেশের সবার এ ধরনের বিকাশ হতো তাহলে আমাদের দেশের বেকারত্বের হার আরো কম হতো। উদ্দীপকে এরশাদ একজন ব্যবসায়ী। তিনি কোয়েল পাখির খামার প্রতিষ্ঠা করে ডিম ও বাচ্চা উৎপাদন ও বিক্রয় করে। উক্ত বিক্রয়কার্যের মাধ্যমে তিনি আর্থিকভাবে লাভবান হন। এরই ফলশ্রুতিতে তিনি বিভিন্ন গাড়ি ও বাড়ি করেছেন। ব্যবসায়ের মাধ্যমে তিনি সফলতা অর্জন করেছেন। তাই বলা যায়, ব্যবসা করার ফলে এরশাদ প্রতিষ্ঠিত হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"ব্যবসায়ই উদ্দীপকের মি. এরশাদ কে প্রতিষ্ঠিত করেছে"- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর