উল্লিখিত প্রতিষ্ঠানটি এক মালিকানা ব্যবসার প্রতিষ্ঠান।
যে ব্যবসায় একজন মাত্র মালিক থাকে, যিনি নিজেই ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং ঝুঁকি গ্রহণ করে, মুনাফা ভোগ করে, দায় একাই পরিশোধ করে, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে এক মালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসার মালিক একজন থাকে বলে এ ব্যবসাটির আয়তন ছোট। উদ্দীপকে লেখাপড়া শেষে চাকরি না পেয়ে বাবুল যশোরের পোস্ট অফিস মোড়ের স্বল্প পুঁজি নিয়ে একটি ফ্লেক্সিলোড, ফ্যাক্স ও ফটোস্ট্যান্ডের দোকান দেন। তিনি নিজেই ফটোকপি করেন এবং ব্যবসায় পরিচালনা করেন। ভালো লাভ হওয়ায় তিনি ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করেন। এমতাবস্থায় তিনি তথ্য ও প্রযুক্তি খাতের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে প্রতিষ্ঠানের জন্য ১০ টি কম্পিউটার ও প্রিন্টার ক্রয় করেন।তিনি নিজেই ফটোকপি করেন এবং ব্যবসায়ীটির পরিচালনা করেন।বাবুলের ব্যবসাটি এক মালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উল্লেখিত প্রতিষ্ঠানটি এক মালিকানা ব্যবসায় সংগঠন।