উদ্দীপকে মি. "ক" কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. "ক" হলো কর্মী অংশীদার। যে অংশীদার ব্যবসায় কোন মূলধন বিনিয়োগ করে না শুধু নিজস্ব শ্রম ও দক্ষতাকে সক্রিয়ভাবে নিয়োজিত রাখে তাকে কর্মী অংশীদার বলে। এ ধরনের অংশীদার মূলত নিজের শ্রম, মেধা ও দক্ষতাকে পুঁজি হিসেবে বিনিয়োগ করে। চুক্তি অনুযায়ী এ ধরনের অংশীদার অন্যান্য অংশীদারের ন্যায় ব্যবসায় লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহন করে। উদ্দীপকে মি. ক,খ ও গ তিন বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ১৯৩২ সালের আইন অনুযায়ী একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন।সমঝোতা মোতাবেক মি. "ক" ব্যবসায়িক কোনো পুঁজি বিনিয়োগ করবেন না, তবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবেন। মি."ক" এর এর ব্যবসায়টি কর্মী অংশীদারের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের মি."ক" কর্মী অংশীদার।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. "ক" কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর