যে কারণে অংশীদাররা পাওনা আদায়ে আদালতে আশ্রয় নিতে ব্যর্থ হল - উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ কর।
উত্তর: নিবন্ধন না থাকার কারণে অংশীদারেরা তাদের পাওনা অর্থ আদালতের আশ্রয় নিয়েও আদায় করতে পারছে না। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধকের অফিসে অংশীদারী ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বোঝায়।তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে এর চুক্তি পত্রের নিবন্ধন কে বোঝায়। যদিও অংশীদারী ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম। উদ্দীপকে মি. ক,খ ও গ তিন বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ১৯৩২ সালের আইন অনুযায়ী একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।সমঝোতা মোতাবেক মি. "ক" ব্যবসায়িক কোনো পুঁজি বিনিয়োগ করবেন না, তবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবেন। ব্যবসায় সুন্দরভাবে পরিচালিত হলেও দেনাদার মি. "ঘ" এর নিকট পাওনা ৫০০০০ টাকা আদায় করা যাচ্ছে না। এমনকি তারা উক্ত পাওনা আদায় আদালতের আশ্রয় নিয়েও ব্যর্থ হয়। ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী অংশীদারী ব্যবসায়ী নিবন্ধন করাটা বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায় সুবিধা পেতে নিবন্ধন করাটাই উত্তম।কারণ নিবন্ধন করা থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায় এবং সুবিধা ও পাওয়া যায়। কিন্তু নিবন্ধন না থাকলে এমন সুযোগ-সুবিধা পাওয়া যায় না। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির নিবন্ধন না থাকার কারণে তারা তাদের পাওনা আদায় করতে পারেননি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
যে কারণে অংশীদাররা পাওনা আদায়ে আদালতে আশ্রয় নিতে ব্যর্থ হল - উদ্দী…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর