উদ্দীপকে কোন ধরনের ব্যবসায় সংগঠনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমবায় সংগঠনের কথা বলা হয়েছে। কম আয়ের সম শ্রেণীর কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় সমবায় আইন অনুযায়ী যে সংস্থা গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলে। সাধারণত নিম্ন আয়ের একই মানুষ যারা প্রচুর অর্থ বিনিয়োগ করে বৃহদায়তন ব্যবসায় গঠন করতে পারে না তারাই স্বেচ্ছায় সমবায় গঠন করে। সমবায়ের মাধ্যমে সম শ্রেণীর বা পেশার মানুষ বৃহদায়তন ব্যবসায়ের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে। এর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয় সদস্যদের অর্থনৈতিক কল্যাণ সাধন করা। উদ্দীপকে, যশোর শহরের ২০০ জন ইজিবাইক চালক একত্রিত হয়ে একটি সংগঠন তৈরি করেন। তাদের নিজের কোন ইজিবাইক ছিল না। প্রতিদিন তারা ৫০ টাকা করে জমা রাখেন। নির্দিষ্ট সময় পর সঞ্চয়ের অর্থ দিয়ে নতুন ইজিবাইক কেনা হয়। এভাবে প্রত্যেকের নিজেদের ইজি বাইক হয়ে যাওয়ায় তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটে।চালকদের এই সংগঠনটি সমবায় সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সমবায় সংগঠনের কথা বলা হয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের ব্যবসায় সংগঠনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর