উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের সংগঠনটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। বিশ্লেষণ কর।
উত্তর: জনাব রুম্মন ও তার বন্ধুদের প্রথম পর্যায়ের ব্যবসাটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং দ্বিতীয় ব্যবসায়ীটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। উভয় কোম্পানির মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকটে শেয়ার ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। অন্যদিকে যে কোম্পানির সদস্য সংখ্যা কমপক্ষে ৭ জন ও সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। উদ্দীপকে জনাব রুম্মান তার আরো পাঁচ বন্ধুকে নিয়ে "সঞ্চয়" নামের কৃত্রিম ব্যক্তিসত্ত্বাবিশিষ্ট প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠার লোক নিয়ে প্রতিষ্ঠানটি স্মারকলিপি তৈরি করলেও কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১ কে পরিমেল নিয়মাবলী হিসেবে গ্রহণ করে। সম্প্রীতি প্রতিষ্ঠানটি একটি নতুন প্রকল্প অর্থের জন্য জনসাধারণের শেয়ার ছাড়ার কথা চিন্তা করছেন।যেখানে জনগণের মালিকানা গ্রহণের সুযোগ থাকবে এবং বৃহৎ প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহের ব্যবস্থা হবে। দুই মাসের মধ্যে তারা বৃহৎ প্রতিষ্ঠান গড়ে তোলে। পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় প্রাইভেট লিমিটেড কোম্পানি ক্ষুদ্রায়তন প্রকৃতির হয়। এতে তুলনামূলকভাবে কম লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানি বৃহদায়তন প্রকৃতির হয়। এতে দেশের জনগণের প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় যা দেশের মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি জাতীয় আয় বৃদ্ধি করে। তাই বলা যায়, উদ্দীপকে দুটি কোম্পানির মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি দেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ের সংগঠনটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর