উদ্দীপকের বড় বড় কোম্পানিগুলো কোন ধরনের সামাজিক দায়িত্ব পালন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বড় বড় কোম্পানিগুলো সাধারণত সম্প্রদায়ের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছে। সমাজ ও সমাজে মানুষকে ঘিরে ব্যবসায় ও এর কার্যাবলী আবর্তিত হয়। এ সমাজ হতে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে ব্যবসা সমৃদ্ধি লাভ করে। সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব হল সমাজের প্রয়োজন মাফিক পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন ও তার সরবরাহ করা, বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা দান করা ও জাতীয় দুর্যোগ মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানো। উদ্দীপকে বাজারের জনাব শাওনের মুদির দোকান রয়েছে। তিনি দেখেন যে, বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন দুর্যোগে প্রধানমন্ত্রীর ত্রানতহবিলে অনেক অর্থ জমা দেয় এবং তা গণমাধ্যমগুলোতে প্রচার হয়। তারা স্কুল, কলেজ প্রতিষ্ঠা করে সুনাম অর্জন করেন। কোম্পানিগুলোর এমন দান সাধারণ সম্প্রদায়ের প্রতি সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই বলা যায়, উদ্দীপকে বড় বড় কোম্পানিগুলো সাধারণ সম্প্রদায়ের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বড় বড় কোম্পানিগুলো কোন ধরনের সামাজিক দায়িত্ব পালন করেছ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর