উদ্দীপকের সংগঠনের সমবায়ের যে নীতি সদস্যদের ঐক্যবদ্ধভাবে চলার পথ সুগম করেছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সংগঠনের সমবায়ের একতাই বল নীতি সদস্যদের ঐক্যবদ্ধভাবে চলার পথ সুগম করেছে। সমবায়ীদের একত্রে মিলেমিশে চলার নীতিকেই একতাই বল নীতি বলে। সমবায়ের মূলমন্ত্রই হলো একতাই বল। যা ঐক্যের শক্তিকে প্রাধান্য দেয় এবং বিচ্ছিন্নতা পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস চালায়। উদ্দীপকে বলা হয়েছে,যশোর শহরের ২০০ জন ইজিবাইক চালক একত্রিত হয়ে একটি সংগঠন তৈরি করেন। তাদের নিজের কোন ইজিবাইক ছিল না। প্রতিদিন তারা ৫০ টাকা করে জমা রাখেন। নির্দিষ্ট সময় পর সঞ্চয়ের অর্থ দিয়ে নতুন ইজিবাইক কেনা হয়। এভাবে প্রত্যেকের নিজেদের ইজি বাইক হয়ে যাওয়ায় তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। নিজেদের সম্মিলিত প্রচেষ্টার মধ্যেই যে আসল শক্তি তারা তা বুঝতে পারে। তাদের দৃঢ় ঐক্যের কারণে যেকোনো সমস্যা তারা সহজেই কাটিয়ে উঠতে পারে। সমবায় সমিতির ঐক্যের শক্তির বলিয়ান। দরিদ্র ব্যক্তিগণ একটি সুন্দর ভবিষ্যতের আশায় নিজেদের সীমিত সামর্থকে একত্রিত করে সমবায় গঠন করে, তাই সফলতা লাভের সকল অবস্থায় সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এরূপ ঐক্য সমাজকে সাফল্যমন্ডিত করে। উদ্দীপকের সংগঠনের সমবায় এরূপ একতাই বল নীতিই সদস্যদের ঐক্যবদ্ধভাবে চলার পথ সুগম করেছে বলে আমি মনে করি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সংগঠনের সমবায়ের যে নীতি সদস্যদের ঐক্যবদ্ধভাবে চলার পথ সু…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর