একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যের কারণে পলাশ প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
একমালিকানা ব্যবসায়ের প্রত্যক্ষ সম্পর্ক বলতে মালিকের সাথে গ্রাহকের সরাসরি সম্পর্ককে বোঝায়। একমালিকানা ব্যবসায় পরিসর ছোট হওয়ায় মালিকের সাথে গ্রাহকদের সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। এতে ব্যবসায় সফলতার সম্ভাবনা বেশি থাকে।
উদ্দীপকে স্বাধীনচেতা বেকার যুবক মি. পলাশ ১০ হাজার টাকা ধার করে মোট ২০ হাজার টাকার মাল কিনে মুদির দোকান সাজিয়ে ব্যবসা শুরু করেন। সল্পপুজির কারণে তার দোকানে পর্যাপ্ত মাল না থাকার ফলে প্রায়ই তিনি ক্রেতার চাহিদা পূরণের ব্যর্থ হন। এতে তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়েন। এমতাবস্থায় স্থানীয় কয়েকজন ক্রেতার পরামর্শে তিনি যেসব পণ্য দিতে পারেন না, তার একটি তালিকা তৈরি করে পরবর্তীতে ওইসব পণ্য দোকানে তুলেন। কিছুদিনের মধ্যেই তার বিক্রয়ের বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে উঠেন।
এক মালিকানা ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসায় এরূপ ব্যবসায়ের মালিক একাই পরিচালনা করে বিধায় গ্রাহকদের সাথে তার সরাসরি সম্পর্ক গড়ে ওঠে। এতে তিনি গ্রাহকদের সুবিধা অসুবিধা সহজেই বিবেচনা করে ব্যবসায় পরিচালনা করতে পারেন এবং সহজেই ব্যবসার সফলতা অর্জন করতে পারেন। উদ্দীপকে পলাশ ও তাই গ্রাহকদের সাথে পরামর্শ করে তাদের চাহিদা অনুযায়ী পণ্য দোকানে তুলে ব্যবসা সফল হোন।তাই বলা যায়, এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ সম্পর্ক বৈশিষ্ট্যের কারণে পলাশ আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী।