উদ্দীপকের প্রতিষ্ঠান মি. আকমল কে প্রথম পর্যায়ে কোন ধরনের শেয়ার প্রদান করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠান মি. আকমল কে প্রথম পর্যায়ে বিলম্বিত শেয়ার প্রদান করে। যে শেয়ারের মালিকগণ অগ্রাধিকার ও সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ বন্টন ও মূলধন ফেরত দেওয়ার পর অবশিষ্ট লভ্যাংশ ও মূলধন ফেরত পায় ওই লভ্যাংশকে বিলম্বিত শেয়ার বলে। জনসাধারণের নিকট এরূপ শেয়ার বিক্রয় করা যায় না। যে কোম্পানিতে বিলম্বিত শেয়ার থাকে সেই কোম্পানির সাধারণ শেয়ার মালিকগণ নির্দিষ্ট হারে লভ্যাংশ পান। সাধারণত ব্যবসায়ের প্রবর্তক, পরিচালক এবং দায় গ্রাহকদের মধ্যে এ ধরনের শেয়ার বন্টন করে দেওয়া হয়। উদ্দীপকে মি. আকমল কোম্পানি গঠনের প্রক্রিয়ায় জড়িত ছিলেন। কোম্পানির গঠনের প্রাথমিক ব্যয়ের আলোকে প্রতিষ্ঠান মি. আকমলকে এক ধরনের শেয়ার প্রদান করে যা কখনোই হস্তান্তর যোগ্য না।মি. আকমলকে প্রদত্ত এমন শেয়ারটি বিলম্বিত শেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠান আকমল কে প্রথম পর্যায়ে বিলম্বিত শেয়ার প্রদান করে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠান মি. আকমল কে প্রথম পর্যায়ে কোন ধরনের শেয়ার প্…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর