উদ্দীপকে বর্ণিত মি. চয়ন ব্যবসায় পরিবেশের কোন উপাদানের কারনে ব্যবসায় সফল হয়েছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মি. চয়ন অর্থনৈতিক পরিবেশের উপাদানের কারণে ব্যবসার সফল হয়েছেন। দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোন দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণ ব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততোই অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকে, মি. চয়ন ঢাকা সাভারে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করলেন। শ্রমিকের পর্যাপ্ততা, সস্তা মজুরি, সহজ শর্ত ব্যাংক ঋণ ও বিক্রয় অর্ডার প্রাপ্তি এবং শ্রমিকদের কর্মদক্ষতায় অল্প দিনে তিনি সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। উক্ত বিষয়গুলো অর্থনৈতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত মি.চয়ন অর্থনৈতিক পরিবেশের উপাদানের কারণে ব্যবসায় সফল হয়েছিল।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. চয়ন ব্যবসায় পরিবেশের কোন উপাদানের কারনে ব্যবস…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর