জনাব হাশেম কোন কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব হাশেম ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন। ব্যবসায় হতে ক্রেতা ও ভোক্তারা পণ্যসামগ্রী কেনার ফলে তাদের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে ক্রেতা ও ভোক্তাদের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। ক্রেতাদের কেন্দ্র করে ব্যবসায়ের সব কার্যক্রম পরিচালিত হয়। কারণ তাদের পণ্য কেনা বা না কেনার ওপরই প্রতিষ্ঠানের সাফল্য ও ব্যর্থতা নির্ভর করে। উদ্দীপকে জনাব হাশেম একজন মুদি ব্যবসায়ী। তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করে থাকেন। এছাড়াও তিনি শিশুখাদ্য বিক্রয়ের সময় যথাযথ সতর্কতা অবলম্বন করেন। তিনি কখনই মেয়াদ উত্তীর্ণ বা নকল পণ্য বিক্রয় করেন না। জনাব হাশেমের এসব কর্মকাণ্ড ক্রেতা ও ভোক্তাদের প্রতি সামাজিক দায়িত্ব পালনের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব হাশেম ক্রেতা ও ভোক্তা পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব হাশেম কোন কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন? ব্যাখ্…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর