জনাব হাশেমের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন কর।
উত্তর: জনাব হাশেমের কর্মকান্ড নৈতিকতার মানদণ্ডে নৈতিকতাসম্পন্ন। উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন। উদ্দীপকের জনাব হাশেম একজন মুদি ব্যবসায়ী। তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করে থাকেন। এছাড়াও তিনি শিশুখাদ্য বিক্রয়ের সময় যথাযথ সতর্কতা অবলম্বন করেন এবং তিনি কখনই মেয়াদ উত্তীর্ণ বা নকল পণ্য বিক্রয় করেন না। এমনকি তিনি যথাসময়ে সরকারকে কর প্রদান করেন। রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করেন। প্রথমদিকে লাভজনক না হলেও এখন তার ব্যবসায়ের বেশ সুনাম সকলের মুখে মুখে। জনাব হাশেম একজন সমাজ হিতৈষী মানুষ। তিনি গ্রাহকদের কথা চিন্তা করে তার ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনা করেন। এজন্য তিনি সবসময় গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সঠিক দামে, উৎকৃষ্ট মানের পণ্য বিক্রয় করেন। এছাড়াও তিনি কখনই ওজনে কম দেন না এবং সরকারকে সময়মতো কর প্রদান করেন। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাই আমি মনে করি, জনাব হাশেমের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে নৈতিকতাসম্পন্ন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব হাশেমের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর