জনাব কবির হোসেন কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব কবির হোসেন অগ্রাধিকার শেয়ার ক্রয় করেছেন। যে শেয়ারের মালিকগণ কোম্পানির লভ্যাংশ বণ্টন ও বিলোপসাধনকালীন মূলধন ফেরতে অন্যান্য শেয়ার মালিকগণের চেয়ে বেশি অগ্রাধিকার পেয়ে থাকে তাকেই অগ্রাধিকারযুক্ত শেয়ার বলে। এরূপ শেয়ারমালিকদের লভ্যাংশ সর্বপ্রথম দেওয়া হয় এবং কোম্পানির অবসান হলেও প্রথমে এদের মূলধন ফেরত দেওয়া হয়। এরা ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারে না। উদ্দীপকে জনাব কবির হোসেন একটি স্বনামধন্য ব্যাংকের শেয়ার ক্রয় করেছেন। উক্ত শেয়ারের লভ্যাংশ অন্য কোনো শেয়ার থেকে আগে পরিশোধ করতে হয়। তবে এমন শেয়ারহোল্ডার কোম্পানির ভোটে অংশগ্রহণ করতে পারে না। জনাব কবির হোসেনের ক্রয়কৃত শেয়ারের বৈশিষ্ট্যটি অগ্রাধিকার শেয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব কবির হোসেন অগ্রাধিকার শেয়ার ক্রয় করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব কবির হোসেন কোন ধরনের শেয়ার ক্রয় করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর