"জীবনযাত্রার মান উন্নয়নে জেলেদের সিদ্ধান্ত যথাযথ"-উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জীবনযাত্রার মান উন্নয়নে জেলেদের সংরক্ষিত তহবিলে টাকা জমা রাখার সিদ্ধান্তটি যথাযথ। সমবায় সমিতির অর্জিত মুনাফার সমস্ত অংশ সমিতির সদস্যদের মধ্যে বণ্টন করা হয় না। এক্ষেত্রে সমিতির অর্জিত মুনাফার ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% উন্নয়ন তহবিলে মোট (১৫ + ৩) = ১৮% বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে হয়। অবশিষ্ট (১০০ – ১৮) = ৮২% সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। উদ্দীপকে বলা হয়েছে, পদ্মা পাড়ের জেলেরা গরিব ও অসহায়। বছরের বেশিরভাগ সময়ই তাদের সংসারে দুঃখ-দুর্দশা লেগেই থাকে। এমতাবস্থায় তারা চিন্তা করল, নিজেদের দুঃখ-দুর্দশা দূর করার লক্ষ্যে একতা, সততা ও ন্যায্যতার ভিত্তিতে একটি সমবায় সমিতি গঠন করবে। এই লক্ষ্যে তারা বিশ জন সদস্য মিলে একটি সমবায় সমিতি গঠন করে। তাদের আয়ের নির্দিষ্ট একটা অংশ চাঁদা হিসেবে সমিতিতে জমা দেয়। সমবায় হচ্ছে এমন এক সংগঠন যা ব্যক্তি, সমাজ তথা দেশের কল্যাণে কাজ করে। এরূপ সংগঠনের মাধ্যমে সদস্যদের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি হয়। উক্ত সঞ্চিত অর্থ দিয়ে নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারে এবং মধ্যস্বত্বভোগীদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা পেতে পারে। তাই আমি মনে করি, জীবনযাত্রার মান উন্নয়নে জেলেদের সংরক্ষিত তহবিলে টাকা জমা রাখার সিদ্ধান্তটি যথাযথ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
"জীবনযাত্রার মান উন্নয়নে জেলেদের সিদ্ধান্ত যথাযথ"-উদ্দীপকের আলোকে ব…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর