জনাব রাহাত সাধারণ শেয়ার ক্রয় করেছেন, যা অধিক উৎকৃষ্টমানের।
যে শেয়ারমালিকদের অধিকার, কর্তব্য ও দায়িত্ব কোম্পানিতে সবচেয়ে বেশি কিন্তু ব্যবসায়ের লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে সাধারণ অধিকার ভোগ করে তাকে সাধারণ শেয়ার বলে। সাধারণ শেয়ারহোল্ডারগণ অগ্রাধিকার শেয়ারমালিকদের লভ্যাংশ বণ্টনের পর শতকরা হারে লভ্যাংশ পায় এবং কোম্পানির বিলোপসাধনকালে সবার শেষে মূলধন ফেরত পায়।
উদ্দীপকের জনাব রাহাত একটি কোম্পানির এমন শেয়ার ক্রয় করেছেন, যে শেয়ারের লভ্যাংশ অন্য কোনো শেয়ার হতে পরে পরিশোধ করা হয়। তবে জনাব রাহাত শেয়ারহোল্ডার হিসেবে কোম্পানির পরিচালক নির্বাচনে ভোট দিতে পারেন এবং পরিচালনায়ও অংশগ্রহণ করতে পারেন।
উদ্দীপকের জনাব রাহাত সাধারণ শেয়ার ক্রয় করেছেন। এমন শেয়ারহোল্ডারগণ অগ্রাধিকার শেয়ারমালিকদের লভ্যাংশ বণ্টনের পর শতকরা হারে লভ্যাংশ পায় এবং কোম্পানির বিলোপসাধনকালে সবার শেষে মূলধন ফেরত পায়। তবে এরা কোম্পানির পরিচালক হতে পারে, পরিচালক নির্বাচনে ভোট দিতে পারে, সভায় অংশগ্রহণ করতে পারে, সভায় নিজের মতামত ব্যক্ত করতে পারে। সর্বোপরি এরূপ শেয়ারহোল্ডাররা কোম্পানির মালিকরূপে গণ্য হয়। তাই আমি মনে করি, জনাব রাহাতের ক্রয়কৃত সাধারণ শেয়ার অধিক উৎকৃষ্টমানের।