উদ্দীপকে বর্ণিত জনাব রসুল ও তার বন্ধুরা কোন ধরনের কোম্পানি গঠন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব রসুল ও তার বন্ধুরা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেছে। যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়। উদ্দীপকের জনাব রসুল ও তার তিন বন্ধু মিলে ঢাকার গাজীপুর এলাকায় একটি পোশাক কারখানা গড়ে তুলবে এই মর্মে চিন্তাভাবনা করলেন। এজন্য তারা কোম্পানি গঠনের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে নিবন্ধকের নিকট জমা দিলেন। নিবন্ধক প্রয়োজনীয় কাগজপত্র দেখে সন্তুষ্ট হয়ে কোম্পানির নিবন্ধনপত্র প্রদান করে। উক্ত নিবন্ধনপত্র পেয়েই তারা ব্যবসায়ের কার্যক্রম শুরু করেন। একমাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পেয়ে কাজ শুরু করে দিতে পারে। তাই আমি মনে করি, উদ্দীপকে বর্ণিত জনাব রসুল ও তার বন্ধুরা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব রসুল ও তার বন্ধুরা কোন ধরনের কোম্পানি গঠন করেছ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর