কোম্পানিটির শেয়ার বাজারে বিক্রয় করতে করণীয় সম্পর্কে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের কোম্পানিকে শেয়ার বিক্রয় করতে হলে প্রাইভেট থেকে পাবলিক লি. কোম্পানিতে রূপান্তর করতে হবে। যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ারসংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। নিবন্ধনপত্র পেয়েও পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে না। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। উদ্দীপকের জনাব রসুল ও তার তিন বন্ধু মিলে ঢাকার গাজীপুর এলাকায় একটি পোশাক কারখানা গড়ে তুলবে এই মর্মে চিন্তাভাবনা করলেন। এজন্য তারা কোম্পানি গঠনের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে নিবন্ধকের নিকট জমা দিলেন। নিবন্ধক প্রয়োজনীয় কাগজপত্র দেখে সন্তুষ্ট হয়ে কোম্পানির নিবন্ধনপত্র প্রদান করে। উক্ত নিবন্ধনপত্র পেয়েই তারা ব্যবসায়ের কার্যক্রম শুরু করেন। বর্তমানে তারা কোম্পানির মূলধন বৃদ্ধি করতে চায় কিন্তু তারা বাজারে শেয়ার বিক্রয় করতে পারছে না। উদ্দীপকের কোম্পানিটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি, কোম্পানি আইন অনুযায়ী বাজারে শেয়ার বিক্রয় করতে পারে না। শেয়ার বিক্রয় করতে হলে কোম্পানিটিকে প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় বাজারে শেয়ার বিক্রয় করতে গিয়ে ঝামেলার সম্মুখীন হয়। এমতাবস্থায় আমি মনে করি, উদ্দীপকের কোম্পানিকে শেয়ার বিক্রয় করতে হলে প্রাইভেট থেকে পাবলিক লি. কোম্পানিতে রূপান্তর করতে হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কোম্পানিটির শেয়ার বাজারে বিক্রয় করতে করণীয় সম্পর্কে উদ্দীপকের আলোকে…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর