জনাব মনির সাহেবের কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব মনির সাহেব সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। উদ্দীপকের মনির সাহেব পেশায় একজন উকিল। তিনি তার মক্কেলদের সুনামের সাথে সেবা প্রদান করেন। পাশাপাশি তিনি গরিব দুঃখী মক্কেলদের বিনা অর্থে সেবা প্রদান করেন। এছাড়াও তিনি প্রতিবছর নিয়মিত কর প্রদান করেন এবং তার কাছে যে সকল ব্যবসায়িক মক্কেল আসে তাদেরকে ভ্যাট ও ট্যাক্স প্রদানের পরামর্শ ও উৎসাহ প্রদান করেন। সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। দেশের ব্যবসায়ের উন্নয়নে সরকারের যেমন দায়িত্ব রয়েছে তেমনিভাবে ব্যবসায়েরও সরকারের প্রতি দায়িত্ব থাকতে হয়। ব্যবসায়ীদের বিভিন্ন দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে সরকারকে কর প্রদান করা, যা দ্বারা সরকার দেশ ও জাতির উন্নয়নে কাজ করে। তাই আমি মনে করি, জনাব মনির সাহেব সরকারের প্রতি যে সামাজিক দায়িত্ব পালন করছে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব মনির সাহেবের কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা …
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর