উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি সাধারণ অংশীদারি ব্যবসায় সংগঠন। যে অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় অসীম থাকে এবং প্রত্যেকেই ব্যবসায় পরিচালনার অধিকার রাখে তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে। এরূপ অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় তাদের বিনিয়োজিত মূলধন অপেক্ষা বেশি হয় এবং ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ হয়। এরূপ দায়ের জন্য কোনো অংশীদার দেউলিয়া ঘোগিত হতে 'পারে। উদ্দীপকে জনাব তুহিন ও তার চারভাই বোঝাপড়ার ভিত্তিতে আশা ফার্নিচার নামক একটি দোকান গড়ে তোলেন। ভালো নক্শা ও সুলভমূল্যের কারণে প্রতিষ্ঠানটির পণ্য ক্রেতাদের মধ্যে বেশ গ্রহণযোগ্যতা পায়। তাই প্রতিষ্ঠানটি স্বল্প সময়ে বেশ সুনাম অর্জন করে। তুহিন ও তার ভাইদের ব্যবসায়টি সাধারণ অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি সাধারণ অংশীদারি ব্যবসায় সংগঠন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি ব্যবসায় সংগঠন? ব্যা…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর