“কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারই তার ব্যবসায়িক সফলতার চাবিকাঠি"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার যা প্রযুক্তিগত পরিবেশের উপাদান, উক্ত পরিবেশের ব্যবহার আসলাম শিকদারের ব্যবসায়িক সফলতার চাবিকাঠি বলে আমি মনে করি। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। এ প্রযুক্তিগত পরিবেশ ব্যবসায়ের ধারা ও গতি-প্রকৃতিকে আধুনিক করে তুলতে পারে। আর এর ফলেই কম খরচে উন্নতমানের পণ্য এবং সেবা উৎপাদন ও বাজারজাতকরণ করা সম্ভব। উদ্দীপকে আসলাম শিকদার একজন কৃষক। তিনি এ বছর কয়েক বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। কিন্তু তার টমেটো ক্ষেত থেকে প্রত্যাশিত ফসল না আসায় তিনি চিন্তিত হয়ে পড়েছেন। এমতাবস্থায় তিনি একজন কৃষি অফিসারের সাথে পরামর্শ করে ফসলি জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঝে মাঝে তার সাথে পরামর্শ করেন। কৃষিতে উন্নত প্রযুক্তির' ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের উপাদান। আর প্রযুক্তি দ্বারা উৎপাদন করলে উৎপাদনে নতুনত্ব আনা সম্ভব। এতে পূর্বের তুলনায় উৎপাদন বহুগুণে বেড়ে যায়। তাই উদ্দীপকের আসলাম শিকদার টমেটো চাষে যদি প্রযুক্তি ব্যবহার করে তবে টমেটো উৎপাদন বহুগুণে বেড়ে যাবে। উক্ত উৎপাদিত টমেটো বিক্রয় করে তিনি আর্থিকভাবে লাভবান হবেন, যা তাকে ব্যবসায়িক সফলতা এনে দিবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারই তার ব্যবসায়িক সফলতার চাবিকাঠি"- …
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর