শফিককে অংশীদার হিসাবে গ্রহণের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: শফিক নাবালক অংশীদার, ব্যবসায়ের স্বার্থে তাকে অংশীদার হিসেবে গ্রহণের যৌক্তিকতা রয়েছে। যে অংশীদারের দায় তার বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকে তাকে নাবালক অংশীদার বলে। এ ধরনের অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। শুধু তার বিনিয়োগকৃত মূলধনের হিসাব চাইতে পারে এবং বিনিয়োগকৃত মূলধন অনুপাতে লাভের অংশ ভোগ করতে পারে। তবে তাকে বিনিয়োগকৃত মূলধনের অতিরিক্ত দায় বহন করতে হয় না। উদ্দীপকে জনাব তুহিন ও তার চার ভাই বোঝাপড়ার ভিত্তিতে আশা ফার্নিচার নামক একটি দোকান গড়ে তোলেন। ভালো নক্শা ও সুলভমূল্যের কারণে প্রতিষ্ঠানটির পণ্য ক্রেতাদের মধ্যে বেশ গ্রহণযোগ্যতা পায়। তাই প্রতিষ্ঠানটি স্বল্প সময়ে বেশ সুনাম অর্জন করে। তিন বছর পর তুহিনের বড় ভাই মারা গেলে তার ১৬ বছরের ছেলে শফিককে ব্যবসায় দেখাশুনার সুযোগ দেওয়া হয়। অংশীদারি আইন অনুযায়ী শফিক সীমিত বা নাবালক অংশীদার। এরূপ অংশীদার ব্যবসায় হতে লাভের অংশ ভোগ করে, ব্যবসায়ের হিসাব চাইতে পারে। তবে তাকে ব্যবসায়ে বিনিয়োগকৃত মূলধনের অতিরিক্ত দায় বা অন্যান্যা দায় নিতে হয় না। অর্থাৎ এরূপ অংশীদারের দায় সীমিত। তবে ব্যবসায়ের স্বার্থে এমন অংশীদার গ্রহণ করার যৌক্তিকতা রয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
শফিককে অংশীদার হিসাবে গ্রহণের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর