জনাব রূপমের শিল্পটি কোন শিল্পের মধ্যে পড়ে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রূপমের শিল্পটি প্রজনন শিল্পের অন্তর্গত। যে শিল্পের উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে। যেমন: নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে গাছ ও ফলমূল উৎপাদন করে, পোল্ট্রি ফার্মে ডিম বা বাচ্চা উৎপাতি হয়, হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয় যার সব কিছুই পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। উদ্দীপকের জনাব রূপম জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাছ চাষ ও রেণু পোনা উৎপাদনের প্রশিক্ষণ গ্রহণ করেন। অতঃপর তিনি দুই লক্ষ টাকা পুঁজি নিয়ে নিজস্ব পুকুরে মাছ চাষ শুরু করেন। উক্ত মাছ চাষ কার্যক্রম প্রজনন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রূপমের শিল্পটি প্রজনন শিল্পের অন্তর্গত।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব রূপমের শিল্পটি কোন শিল্পের মধ্যে পড়ে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর