উদ্দীপকে উল্লিখিত এলাকায় কোন পরিবেশের কারণে বন্যা দেখা দিয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত এলাকায় প্রাকৃতিক পরিবেশের কারণে বন্যা দেখা দিয়েছে। কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, সাগর, প্রাকৃতিক সম্পদ, দেশীয় আয়তন, দেশীর অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন ধরনের। পরিবেশের এমন পার্থক্যের কারণেই এক এক অঞ্চলে এক এক ধরনের ফসল বেশি হয়। উদ্দীপকের জনাব শরীফ 'আদিবাহ পোল্ট্রি' খামারের স্বত্বাধিকারী। তিনি কুমিল্লার রাজেশপুর গ্রামের একজন সফল ব্যবসায়ী। কিন্তু ২০২৪ সালের অতিবৃষ্টি, পাহাড়ি ঢলের পানি ও বন্যা রক্ষা বাঁধ ভাঙনের ফলে বন্যা কবলিত হয়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালিসহ প্রায় আট জেলার তিয়াত্তরটি উপজেলা বন্যার পানিতে ডুবে যায়। এতে 'আদিবাহ পোল্ট্রি' খামারের সব মুরগি মারা যায়। উক্ত বন্যা মানুষ তৈরি করতে পারে না, এটি প্রকৃতির দান। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত এলাকায় প্রাকৃতিক পরিবেশের কারণে বন্যা দেখা দিয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত এলাকায় কোন পরিবেশের কারণে বন্যা দেখা দিয়েছে? ব্যা…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর