তুমি কি মনে কর সরকারি সহায়তা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থনৈতিক সুবিধা পেলে উদ্দীপকের ব্যবসায়ীরা আবার স্বাবলম্বী হবেন? এ ব্যাপারে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: সরকারি সহায়তা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থনৈতিক' সুবিধা পেলে উদ্দীপকের ব্যবসায়ীরা আবার স্বাবলম্বী হবেন বলে আমি মনে করি। কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। অন্যদিকে দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও. নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তাভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। উদ্দীপকের জনাব শরীফ 'আদিবাহ পোল্ট্রি' খামারের স্বত্বাধিকারী। তিনি কুমিল্লার রাজেশপুর গ্রামের একজন সফল ব্যবসায়ী। কিন্তু ২০২৪ সালের বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালিসহ প্রায় আট জেলার তিয়াত্তরটি উপজেলা পানিতে ডুবে যায়। এতে 'আদিবাহ পোল্ট্রি' 'খামারের সব মুরগি মারা যায়। এতে তাঁর প্রায় চল্লিশ লক্ষ টাকা ক্ষতি হয়। এছাড়াও এলাকার প্রায় সকল খামারির একই অবস্থা। জনাব শরীফসহ অন্যান্য ব্যবসায়ীদের বর্তমান ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারি সহায়তাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের সরকার রাজনৈতিক পরিবেশের উপাদান এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক পরিবেশের উপাদান। এসকল পরিবেশের সহযোগিতা পেলে জনাব শরীফসহ অন্যান্য ব্যবসায়ীরা তাদের সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। কারণ অর্থ ও সরকারি সহযোগিতা ছাড়া এত বড় সমস্যা কাটিয়ে ওঠা সম্ভবপর নয়। সুতরাং উক্ত সহায়তা পেলে ব্যবসায়ীরা স্বাবলম্বী হবেন বলে আশা করা যায়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর সরকারি সহায়তা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর