উদ্দীপকের সমবায় সমিতিটি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সমবায় সমিতিটি সদস্যদের প্রকৃতি বিচারে উৎপাদক সমবায় সমিতি। উৎপাদকগণ উৎপাদন ও তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় কার্যকে ফলপ্রসূ করার জন্য যে সমবায় সমিতি গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। দেশের বিভিন্ন প্রকার সমবায় সমিতির মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এর মাধ্যমে উৎপাদকরা মহাজন বা মধ্যস্থ ব্যবসায়ীদের হাত হতে রক্ষা পায়। উদ্দীপকে পাথরঘাটার পঁচিশজন জেলে নিজেদের আর্থসামাজিক কল্যাণের উদ্দেশ্যে একটি সমবায় সমিতি গঠন করে। উক্ত সমিতিটি মাছ ধরে স্থানীয় মহজনদের কাছে বিক্রয় করেন। কিন্তু তার কখনই মহাজনদের কাছ থেকে কখনই ন্যায্যমূল্য পায় না। জেলে, কামার, কুমার, তাঁতি, কৃষক যে সমিতি গঠন করে তা উৎপাদক সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের সমবায় সমিতিটি সদস্যদের প্রকৃতি বিচারে উৎপাদক সমবায় সমিতি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সমবায় সমিতিটি সদস্যদের প্রকৃতি বিচারে কোন ধরনের? ব্যাখ্যা…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর