উদ্দীপকের সমিতিটি কি মুনাফা বণ্টন নীতি মান্য করে গাড়ি কিনতে পারবে? গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমবায় সমিতির সদস্যরা তাদের জমাকৃত সংরক্ষিত তহবিলের অর্থ ৪,০০,০০০ টাকা দিয়ে ১ টি মালবাহী গাড়ি কেনার সিদ্ধান্ত নেয়। তারা তাদের সংরক্ষিত তহবিলের অর্থ দিয়ে উক্ত -মালবাহী গাড়ি কিনতে পারবে কিনা তা নিম্নে দেওয়া হলো: সমবায় আইন অনুযায়ী সংরক্ষিত তহবিলে মোট মুনাফার ১৫% জমা রাখতে হয়। উদ্দীপকের সমিতিটির চার বছরের মোট মুনাফার পরিমাণ = ৩,৫০,০০০ + ৩,৮০,০০০ + ৪,৭০,০০০ = ১২,০০,০০০ টাকা। সুতরাং চার বছরে তাদের মোট জমার পরিমাণ = (১২,০০,০০০ x ১৫%) = ১,৮০,০০০ টাকা। উদ্দীপকের সমিতিটির চার বছরে সংরক্ষিত তহবিলে জমার পরিমাণ ১,৮০,০০০ টাকা। অথচ তাদের মালবাহী গাড়ি কিনতে প্রয়োজন ৪,০০,০০০ টাকা। এক্ষেত্রে তাদের (৪,০০,০০০ – ১,৮০,০০০) = ২,২০,০০০ টাকা কম আছে। তাই আমি মনে করি, উদ্দীপকের সমিতির সংরক্ষিত তহবিলের অর্থ দিয়ে মালবাহী গাড়ি কিনতে পারবে না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সমিতিটি কি মুনাফা বণ্টন নীতি মান্য করে গাড়ি কিনতে পারবে? …
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর