বাজারে শেয়ার ছাড়ার জন্য উদ্দীপকের প্রতিষ্ঠানটির করণীয় সম্পর্কে তোমার যুক্তিসহ মতামত প্রদর্শন কর।
উত্তর: বাজারে শেয়ার বিক্রয়ের সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে হলে উদ্দীপকের কোম্পানিটিকে পাবলিক লি. কোম্পানিতে পরিণত করতে হবে। যে কোম্পানির সদস্যসংখ্যা কমপক্ষে ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে। এ ধরনের কোম্পানির মূলধনের প্রয়োজন হলে তারা বাজারে শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে। উদ্দীপকের কাজী মিলন ও তাঁর ৫ ভাই মিলে কাজী অ্যান্ড ব্রাদার্স লি. নামে একটি ব্যবসায় শুরু করেন। তাঁদের উৎপাদিত পণ্যের বাজারে ব্যাপক চাহিদা থাকায় ব্যবসায়টি দেশীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটেছে। তাই প্রতিষ্ঠানটির সম্প্রসারণের প্রয়োজনে মূলধনের প্রয়োজন দেখা দিলে কর্তৃপক্ষ বাজারে শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। উক্ত কোম্পানি জনগণের নিকট শেয়ার বিক্রয় করতে পারে না। তাই কোম্পানিটি শেয়ার বিক্রয় করতে চাইলে তাদেরকে পাবলিক লি. কোম্পানিতে রূপান্তর করতে হবে। কারণ এরূপ কোম্পানি জনগণের নিকট শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করতে পারে, যা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সম্ভব নয়। তাই আমি মনে করি, বাজারে শেয়ার বিক্রয়ের সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে হলে উদ্দীপকের কোম্পানিটিকে পাবলিক লি. কোম্পানিতে পরিণত করতে হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
বাজারে শেয়ার ছাড়ার জন্য উদ্দীপকের প্রতিষ্ঠানটির করণীয় সম্পর্কে তোমা…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর