নৈতিকতার মানদণ্ডে উদ্দীপকের ব্যবসায়ী সাগরের সামাজিক কর্মকাণ্ড মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের ব্যবসায়ী সাগরের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে নৈতিকতাসম্পন্ন। উচিত এবং ন্যায়নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে। মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়নিষ্ঠাবান হয়ে থাকেন। উদ্দীপকের জনাব সাগর ঢাকার মিরপুরের একজন মুদি ব্যবসায়ী। তিনি কখনই গ্রাহকদের ঠকান না, মাপে কম দেন না, ভালো মাল দিতে সচেষ্ট থাকেন। এছাড়াও তিনি অন্যায় লাভ থেকে নিজেকে বিরত রাখেন এবং দুর্যোগের সময় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করেন।আবার অনেক গরিব মানুষের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করেন। অর্থাৎ সাগর তার সামর্থ্যের মধ্যে যা আছে তাই করছেন এবং তিনি এটাকে সামাজিক দায়িত্ব পালন মনে করেন। জনাব সাগর একজন সমাজ হিতৈষী মানুষ। তিনি গ্রাহকদের কথা চিন্তা করে তার ব্যবসায় কর্মকান্ড পরিচালনা করেন। এজন্য তিনি সবসময় গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সঠিক দামে, উৎকৃষ্ট মানের পণ্য বিক্রয় করেন। এছাড়াও তিনি কখনই ওজনে কম দেন না। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে সাগরের কর্মকাণ্ড নৈতিকতার মানদণ্ডে নৈতিকতাসম্পন্ন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
নৈতিকতার মানদণ্ডে উদ্দীপকের ব্যবসায়ী সাগরের সামাজিক কর্মকাণ্ড মূল্য…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর