পরিবেশ দূষণ রোধ বলতে কী বোঝ?
উত্তর: বিভিন্ন খারাপ উপাদান মিশে পরিবেশের স্বাভাবিকতা নষ্ট হওয়াকে পরিবেশ দূষণ বলে। আর পরিবেশকে দূষণমুক্ত রাখাই হলো পরিবেশ দূষণরোধ। পরিবেশে বিভিন্ন খারাপ উপাদান মিশে মাটি, পানি, বায়ু ও শব্দ দূষিত হয়। এর ফলে মানুষের মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের আবির্ভাব দেখা দেয় এবং মানুষের জীবনযাত্রায় ও ব্যবসায়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু মানুষের সুস্থতার জন্য প্রয়োজন দূষণমুক্ত পরিবেশ বা পরিবেশ দূষণরোধ। তাছাড়া পরিবেশ দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয় যা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করে। এসব কারণেই পরিবেশকে দূষণমুক্ত রাখা গুরুত্বপূর্ণ।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
পরিবেশ দূষণ রোধ বলতে কী বোঝ?
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর