উদ্দীপকে বড় বড় কোম্পানিগুলো কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বড় বড় কোম্পানিগুলো সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছে। ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। উদ্দীপকের জনাব সাগর ঢাকার মিরপুরের একজন মুদি ব্যবসায়ী।তিনি লক্ষ করলেন ২০২৪ সালের প্রাকৃতিক দুর্যোগের সময় বড় বড় কোম্পানিগুলো প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনেক অর্থ জমা দেয়। কোম্পানিগুলোর এমন দান সরকারের প্রতি সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই বলা যায়, উদ্দীপকের বড় বড় কোম্পানিগুলো সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বড় বড় কোম্পানিগুলো কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন ক…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর