জনাব সুমন কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সুমন ঘুমন্ত অংশীদার। যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে, মুনাফা গ্রহণ করে, ঝুঁকি বহন করে কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না তাকে ঘুমন্ত অংশীদার বলে। এরূপ অংশীদারের দায় সবসময়ই অসীম এবং অন্যান্য অংশীদারের ন্যায় মুনাফার অংশও পায়। তবে এ ধরনের অংশীদারের অবসরের সময় গণবিজ্ঞপ্তির প্রয়োজন পড়ে না। উদ্দীপকের জনাব সুমন, মামুন, আরিফ ও রাকিব চারজনে সমঝোতার ভিত্তিতে একটি 'আইটি' সেন্টার স্থাপন করেন। এদের মধ্যে প্রথম তিনজনে প্রত্যেকে চার লক্ষ টাকা করে মূলধন বিনিয়োগ করেন। তবে রাকিব একজন কম্পিউটার প্রকৌশলী। তিনি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেননি। আবার সুমন মূলধন দিলেও ব্যবসায় পরিচালনা করছেন না। সুমনের বৈশিষ্ট্যটি ঘুমন্ত অংশীদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সুমন ঘুমন্ত অংশীদার।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব সুমন কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর