উদ্দীপকের প্রত্যেক অংশীদারদের মুনাফার পরিমাণ নির্ণয় করে মতবিরোধ সমস্যা সমাধানে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রত্যেক অংশীদারদের মুনাফা পরিমাণ নির্ণয়পূর্বক তাদের মধ্যকার মতবিরোধসংক্রান্ত সমস্যা সমাধানে চুক্তি করা উচিত। অংশীদারি ব্যবসায়েল মূল ভিত্তি হলো চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না। তবে চুক্তি করতে সক্ষম এমন দুইজন অসীম দায়সম্পন্ন ব্যক্তিকে অংশীদারি ব্যবসায়ের চুক্তি সম্পাদন করতে হয়। উদ্দীপকের জনাব সুমন, মামুন, আরিফ ও রাকিব চারজনে সমঝোতার ভিত্তিতে একটি 'আইটি' সেন্টার স্থাপন করেন। এদের মধ্যে প্রথম তিনজনে প্রত্যেকে চার লক্ষ টাকা করে মূলধন বিনিয়োগ করেন। তবে রাকিব একজন কম্পিউটার প্রকৌশলী। তিনি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেননি। আবার সুমন মূলধন দিলেও ব্যবসায় পরিচালনা করছেন না। বছর শেষে প্রতিষ্ঠানটি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মুনাফা অর্জন করলে সকলে সমান মুনাফা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। অংশীদারি ব্যবসায় গঠিত হয় চুক্তি বলে। উক্ত চুক্তির মধ্যে ব্যবসায়ের যাবতীয় বিষয় লেখা থাকে এবং ভবিষ্যতে উক্ত চুক্তিপত্র অনুযায়ী ব্যবসায়টি পরিচালিত হতে থাকে। তাই উদ্দীপকের ব্যবসায়ের সদস্যদের মধ্যে মুনাফা বণ্টন নিয়ে মতপার্থক্য রোধ করার জন্য নতুন করে চুক্তি করতে হবে। এতে করে ভবিষ্যতে অংশীদারদের মধ্যে এমন বিরোধ দেখা যাবে না বলে আমি মনে করি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রত্যেক অংশীদারদের মুনাফার পরিমাণ নির্ণয় করে মতবিরোধ সমস…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর