উদ্দীপকের কাজী অ্যান্ড ব্রাদার্স লি. কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কাজী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে সীমাবদ্ধ কোম্পানিতে কমপক্ষে সদস্যসংখ্যা ২ জন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জন যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়। উদ্দীপকের কাজী মিলন ও তাঁর ৫ ভাই মিলে কাজী অ্যান্ড ব্রাদার্স লি. নামে একটি ব্যবসায় শুরু করেন। তাঁদের উৎপাদিত পণ্যের বাজারে ব্যাপক চাহিদা থাকায় ব্যবসায়টি দেশীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটেছে। সদস্যসংখ্যা বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের কাজী অ্যান্ড ব্রাদার্স লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের কাজী অ্যান্ড ব্রাদার্স লি. কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর