উদ্দীপকের ব্যবসায়টিতে একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্যবসায়টিতে একমালিকানা ব্যবসায়ের নমনীয়তা বৈশিষ্ট্য লক্ষ করা যায়। পরিবর্তিত পরিস্থতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনার সামর্থ্যকেই নমনীয়তা বলে। ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চয়তার মধ্য দিয়েই একজন ব্যবসায়ীকে সমাজে টিকে থাকতে হয়। তাই ব্যবসায়ের ক্ষেত্রে নমনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে শাকিল উচ্চ মাধ্যমিক পাসের পর পারিবারিক কারণে আর লেখাপড়া করতে পারেনি। তাই সে নিজের জমানো কিছু টাকা এবং বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে স্থানীয় বাজারে মৌসুমি ফলের ব্যবসায় শুরু করে। গত বছর ফলের পাশাপাশি ইফতার সামগ্রী বিক্রয় করে। এবছর পূর্বের ব্যবসায়ের সাথে ছোট ভাইকে নিয়ে ঈদ সামগ্রী বিক্রয় করে প্রচুর মুনাফা অর্জন করে। ব্যবসায়ের ক্ষেত্রে এমন পরিবর্তন নমনীয়তা বৈশিষ্ট্যের সদৃশ। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টিতে একমালিকানা ব্যবসায়ের নমনীয়তা বৈশিষ্ট্য লক্ষ করা যায়।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায়টিতে একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্য লক্ষ করা য…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর