উদ্দীপকের আলোকে জনার জামালের ৫০,০০০ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত অযৌক্তিক।
সমবায় সমিতির সদস্যদের মধ্যে যাতে কোনো ধরনের অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি না হয় তাই সমবায়ের সদস্যদের মধ্যে অবাধে শেয়ার ক্রয়ের সুযোগ দেওয়া হয় না। সমবায় সমিতির সকল সদস্যের অধিকার সমান। তাই সমিতিতে কোনো সদস্য একাই এক-পঞ্চমাংশ বা ২০% এর অধিক পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে না।
উদ্দীপকের মহনপুর গ্রামের ২৫ জন যুবক মিলে আইনসম্মতভাবে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। উক্ত প্রতিষ্ঠানটি ১০ টাকা মূল্যোর ২০,০০০ শেয়ার অর্থাৎ ২,০০,০০০ টাকায় বিভক্ত। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি লাভজনক হবে মনে করে জনাব জামাল নামক একজন সদস্য ৫০,০০০ টাকার শেয়ার ক্রয় করার আগ্রহ পোষণ করেন।
সমবায় সমিতির কোনো সদস্য যাতে অধিক শেয়ার ক্রয় করে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য চাইলেও এক-পঞ্চমাংশ বা ২০% এর অধিক পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে না। এক্ষেত্রে জনাব জামাল কিনতে পারবে সর্বোচ্চ (২,০০,০০০ × ২০%) = ৪০,০০০ টাকার শেয়ার। অথচ জামাল কিনতে চাইছে ৫০,০০০ টাকার শেয়ার। তাই আমি মনে করি, উদ্দীপকের জনাব জামালের ৫০,০০০ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত অযৌক্তিক।