উদ্দীপকে সুমন কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সুমন রূপগত উপযোগ সৃষ্টি করেছেন। দ্রব্যের আকার-আকৃতি বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। মূলত রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই একটি পণ্যকে ব্যবহার উপযোগী করা হয়। উৎপাদনের মাধ্যমেই সে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। শিল্প প্রকৃতিপ্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে এই রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে। উদ্দীপকের জনাব সুমন পিরোজপুরের বিভিন্ন গ্রাম থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র তৈরি করেন। ঐ সমস্ত আসবাবপত্র তিনি রংপুরের বিভিন্ন দোকানে ন্যায্যমূল্যে বিক্রয় করেন। তার তৈরি আসবাবপত্র আধুনিক, মানসম্মত ও স্বল্পমূল্যের হওয়ায় এবং যথেষ্ট চাহিদা থাকায় তিনি তার ব্যবসায়টি সম্প্রসারণ করতে চান। জনাব সুমনের তৈরিকৃত আসবাবপত্র রূপগত উপযোগ সৃষ্টি করে। তাই বলা যায়, উদ্দীপকে সুমন রূপগত উপযোগ সৃষ্টি করেছেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সুমন কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর