জনাব সুমন তার ব্যবসায় সফল হতে চাইলে বাণিজ্যের কোন প্রতিবন্ধকতাকে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া উচিত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সুমন তার ব্যবসায়ে সফল হতে চাইলে তাকে বাণিজ্যের অর্থগত প্রতিবন্ধকতাকে গুরুত্ব দিতে হবে, যা ব্যাংক ঋণের মাধ্যমে সম্ভব। যেকোনো ব্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণকে কাজে লাগানো যায়। উদ্দীপকের জনাব সুমন পিরোজপুরের বিভিন্ন গ্রাম থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র তৈরি করেন। ঐ সমস্ত আসবাবপত্র তিনি রংপুরের বিভিন্ন দোকানে ন্যায্যমূল্যে বিক্রয় করেন। তার তৈরি আসবাবপত্র আধুনিক, মানসম্মত ও স্বল্পমূল্যের হওয়ায় এবং যথেষ্ট চাহিদা থাকায় তিনি তার ব্যবসায়টি সম্প্রসারণ করতে চান। কিন্তু পুঁজির কারণে সমস্যা হচ্ছে। অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্যের ব্যবসায় করতে হলে অর্থের প্রয়োজন। ব্যবসায় পরিচালনা করার জন্যও অর্থের প্রয়োজন। আবার ব্যবসায় সম্প্রসারণ করার জন্যও অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। তাই আমি মনে করি, উদ্দীপকে জনাব সুমনের প্রথম সমস্যা অর্থাৎ ব্যবসায় সম্প্রসারণগত বাধা দূর করার জন্য ব্যাংক ঋণের প্রয়োজন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
জনাব সুমন তার ব্যবসায় সফল হতে চাইলে বাণিজ্যের কোন প্রতিবন্ধকতাকে সর…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর