কোন পরিবেশ বাংলাদেশে ইলিশ উৎপাদনে ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।
উত্তর: রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে ইলিশ উৎপাদনে ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা-ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। রাজনৈতিক পরিবেশ মূলত কোনো দেশের রাজনীতির চর্চার ধরন ও চিন্তাধারার সাথে জড়িত। একটা দেশের ব্যবসায়ে সফলতা ও ব্যর্থতার পেছনে রাজনৈতিক পরিবেশ ব্যাপক ভূমিকা রাখে। উদ্দীপকে বলা হয়েছে, চাঁদপুরের ইলিশ বিশ্বব্যাপী পরিচিত। দেশের ইলিশ বিদেশে রপ্তানি হচ্ছে অনেক দিন থেকে। সরকার এবং মৎস্যজীবীদের সঠিক পদক্ষেপের কারণে ইলিশের উৎপাদন অনেকগুণ বেড়েছে। এক্ষেত্রে সরকার রাজনৈতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে ইলিশ উৎপাদনে ভূমিকা রেখেছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কোন পরিবেশ বাংলাদেশে ইলিশ উৎপাদনে ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর