লাল বাবুর স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়িক দৃষ্টিতে মূল্যায়ন কর।
উত্তর: লাল বাবুর স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়িক দৃষ্টিতে ব্যবসায়ের আওতাভুক্ত। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই এমন কোনো কাজকে ব্যবসায় বলা যায়। স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যায়াম, মানসিক আনন্দ লাভের জন্য গান-বাজনা, কৃষি কাজের জন্য গরু ক্রয় ব্যবসায় নয়। কারণ এ ধরনের কাজের মধ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই। উদ্দীপকের লাল বাবু মাছ বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন। মাছ বিক্রির টাকায় তিনি একজোড়া গরু ক্রয় করেন। অন্যদিকে তার স্ত্রী সেলাই কাজে পারদর্শী। তিনি বাজার থেকে কাপড় কিনে তার নিজের ছেলেমেয়ের জন্য পোশাক তৈরি করেন। পাশাপাশি তিনি তার তৈরিকৃত কিছু পোশাক বাজারেও বিক্রয় করেন। এতে তার বেশ মুনাফা হয়। অর্থনৈতিক উদ্দেশ্যে জড়িত যেকোনো বৈধ কর্মকাণ্ড ব্যবসায় বলে গণ্য হয়। কিন্তু যে ব্যবসায়ের উদ্দেশ্য মুনাফা অর্জন নয় তা ব্যবসায় বলে গণ্য হয় না। উদ্দীপকে লাল বাবুর স্ত্রী নিজ ছেলেমেয়ের পাশাপাশি মানুষের জন্যও পোশাক তৈরি করেন। উক্ত পোশাক বাজারে বিক্রয় করে মুনাফা অর্জন করেন। তাই আমি মনে করি, লাল বাবুর স্ত্রীর কর্মকাণ্ডে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকায় তা ব্যবসায় বলে গণ্য।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
লাল বাবুর স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়িক দৃষ্টিতে মূল্যায়ন কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর