কোম্পানির বিলোপসাধন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: কোম্পানি আইনের বিধান অনুযায়ী কোম্পানির সকল কাজকর্ম বন্ধ করে ব্যবসায়ের অবসান ঘোষণা করাকে কোম্পানির বিলোপসাধন বলে। কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী একটি ব্যবসায় প্রতিষ্ঠান, যা আইনের মাধ্যমে সৃষ্টি হয়। শুধু গঠনের ক্ষেত্রেই নয়; বরং এর পরিচালনা, নিয়ন্ত্রণ ও অবসায়ন সকল ক্ষেত্রেই কোম্পানি আইনের যথাযথ নিয়ম বা প্রক্রিয়া অনুসরণ করা হয়। তাই যে প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানির কাজ-কর্ম গুটিয়ে ফেলা হয়, দায়-দেনার নিষ্পত্তি করা হয় তাকে কোম্পানির বিলোপসাধন বলে। কোম্পানির বিলোপসাধনের জন্য একজন অবসায়ক নিয়োগ করতে হয়। তিনি কোম্পানির বিলোপের দায়ভার গ্রহণ করেন, দায় নির্ধারণ করেন, পাওনাদারের দায় পরিশোধ করেন এবং অবশিষ্টাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে আনুপাতিকহারে বণ্টন করেন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
কোম্পানির বিলোপসাধন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর