উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে সীমাবদ্ধ কোম্পানিতে কমপক্ষে সদস্যসংখ্যা ২ জন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জন, যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের নিকট শেয়ার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ঘরোয়া পরিবেশে পরিচিতজনদের নিয়ে তুলনামূলকভাবে কম মূলধন নিয়ে গঠিত হয়। উদ্দীপকের হিমেল ও তার ৫ বন্ধু মিলে যমুনা পোলট্রি ফার্ম নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করেন। অনেক বছর যাবৎ তারা প্রতিষ্ঠানটি সফলতার সাথে চালিয়ে আসছিলেন। কিন্তু অর্থসংস্থানের জন্য তারা জনসাধারণের কাছ থেকে ৭ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নেন। সদস্য বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর