বাজারে ইলিশের মূল্য স্থিতিশীল রাখার জন্য করণীয় দিকগুলো উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বাজারে ইলিশের মূল্য স্থিতিশীল রাখার জন্য দেশের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। কোনো প্রতিষ্ঠান স্থাপনে যেসব সুযোগ-সুবিধা সহায়ক ভূমিকা পালন করে তাকে অবকাঠামোগত সুবিধা বলে। এরূপ সুবিধার মধ্যে রয়েছে রাস্তা-ঘাট, গ্যাস, বিদ্যুৎ, ব্যাংক, বিমা ইত্যাদি। যেকোনো ধরনের ব্যবসায় স্থাপনে এসব সুযোগ-সুবিধা অপরিহার্য।" উদ্দীপকে বলা হয়েছে, চাঁদপুরের ইলিশ বিশ্বব্যাপী পরিচিত। দেশের ইলিশ বিদেশে রপ্তানি হচ্ছে অনেক দিন থেকে। সরকার এবং মৎস্যজীবীদের সঠিক পদক্ষেপের কারণে ইলিশের উৎপাদন অনেকগুণ বেড়েছে। কিন্তু উৎপাদন বাড়লেও বাজারজাতকরণের সমস্যা থাকায় বাজারে ইলিশের দাম অস্থিতিশীল। বিশেষ করে সংরক্ষণ ও যথাসময়ে বাজারে প্রেরণের সীমাবদ্ধতা এ ধরনের সমস্যা তৈরি করেছে। যেকোনো দেশের ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নে অবকাঠামোগত সুযোগ-সুবিধার অনুকূল উপস্থিতি ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের ইলিশের ব্যবসায়ীরাও এই অবকাঠামোগত সুযোগ-সুবিধা অর্থাৎ সংরক্ষণমূলক ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার অভাবে তাদের ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়া কোনো ব্যবসায়ীর পক্ষে ব্যবসায়ে টিকে থাকা সম্ভবপর হয় না। তাই আমি মনে করি, বাজারে ইলিশের মূল্য স্থিতিশীল রাখার জন্য দেশের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
বাজারে ইলিশের মূল্য স্থিতিশীল রাখার জন্য করণীয় দিকগুলো উদ্দীপকের আল…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর