উদ্দীপকের বিপু দত্তের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।
উদ্দীপকে ঢাকার বিপু দত্ত ২ লক্ষ টাকা খাটিয়ে কারওয়ান বাজারের পাশেই একটি দই মিষ্টির দোকান দেন। তার দোকানে মোট ৫ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। তিনি তার ব্যবসায়টি সফলতার সাথে পরিচালনা করেন। খুব কম সময়ের মধ্যেই তার দোকানের সুনাম আশেপাশে ছড়িয়ে পড়ে এবং দোকানে ভিড় লেগেই থাকে। বিপু দত্তের ব্যবসায় কার্যক্রমটি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বিপু দত্তের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।