“ট্রেড লাইসেন্স ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দলিল”- ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায় শুরু করার জন্য সরকারি অনুমতিপত্রই হলো ট্রেড লাইসেন্স যেটি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে পরিগণিত হয়। যেকোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। আর এই অনুমোদন বা নিবন্ধন করাই হলো ট্রেড লাইসেন্স। অনুমোদন বা নিবন্ধন করার পদ্ধতি বিভিন্ন রকমের হয়। যেমন- একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যদি এর অবস্থান পৌর এলাকার ভেতরে হয় তাহলে পৌর কর্তৃপক্ষের নিকট থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। আবার এর অবস্থান যদি পৌর এলাকার বাইরে হয় তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। মূলত ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসায় শুরু করা যায় না। তাই ট্রেড লাইসেন্স ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দলিল।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“ট্রেড লাইসেন্স ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দলিল”- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর