উদ্দেশ্যের ভিত্তিতে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সংগঠন- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দেশ্যের ভিত্তিতে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি বহুমুখী সমবায় সংগঠন। একাধিক উদ্দেশ্য নিয়ে যে সমিতি গঠিত হয় তাকে বহুমুখী সমবায় সমিতি বলে। এরূপ সমিতি বহুমুখী উদ্দেশ্য (যেমন- ক্রয়-বিক্রয়, উৎপাদন, ঋণদান ইত্যাদি) নিয়ে গঠিত হয়। আমাদের দেশের অধিকাংশ সমিতি বহুমুখী সমবায় সমিতি হিসেবে গঠিত ও পরিচালিত হতে দেখা যায়। উদ্দীপকের মহনপুর গ্রামের ২৫ জন যুবক মিলে আইনসম্মতভাবে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির ৭ সদস্যবিশিষ্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাইক্রোক্রেডিট প্রোগ্রাম, গরুর খামার প্রকল্প এবং বিভিন্ন মৌসুমে পণ্য ক্রয়-বিক্রয়ের কার্যক্রমে যুক্ত হবে। এভাবে বিভিন্ন কার্যক্রমে যুক্ত থেকে যে সমবায় সমিতি গঠিত হয় তা বহুমুখী সমবায় সমিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দেশ্যের ভিত্তিতে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি বহুমুখী সমবায় সংগঠন।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
উদ্দেশ্যের ভিত্তিতে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সং…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর