প্রতিযোগিতা পণ্যের মান উন্নয়নে সহায়ক- ব্যাখ্যা কর।
উত্তর: বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে পণ্যের মানের ওপর ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভরশীল। বাজারে যতবেশি প্রতিযোগীর আগমন ঘটবে ততই পণ্যের মান উন্নয়নে সচেতনতা বৃদ্ধি পাবে। বাজারে দুই ধরনের (যেমন- ভোগ্য পণ্য ও শিল্পপণ্য) পণ্য পাওয়া যায়। এদের মধ্যে ভোগ্যপণ্যের চাহিদা বাজারে ব্যাপক হওয়ায় প্রতিযোগীর সংখ্যাও এর অনেক বেশি। তবে এরূপ প্রতিযোগিতা থাকায় পণ্যের মান উন্নত হয়েছে। কারণ প্রতিটি প্রতিষ্ঠানই চায় তার উৎপাদিত পণ্য বাজার দখল করবে এবং বাজারে আজীবন টিকে থাকবে। এতে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় পণ্যের মান উন্নত করে এবং তা ধরে রাখতে চায়। তাই বলা যায়, প্রতিযোগিতা পণ্যের মান উন্নয়নে সহায়ক।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
প্রতিযোগিতা পণ্যের মান উন্নয়নে সহায়ক- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর