লাল বাবুর গরু ক্রয়ের কাজটি ব্যবসায় কিনা? ব্যাখ্যা কর।
উত্তর: লাল বাবুর গরু ক্রয়ের কাজটি ব্যবসায় নয়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই এমন কোনো কাজকে ব্যবসায় বলা যায়। স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যায়াম, মানসিক আনন্দ লাভের জন্য গান-বাজনা, কৃষি কাজের জন্য গরু ক্রয় ব্যবসায় নয়। কারণ এমন কাজগুলোর মধ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই। উদ্দীপকের লাল বাবু মাছ বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন। মাছ বিক্রির টাকায় তিনি একজোড়া গরু ক্রয় করেন। উক্ত গরু লাল বাবু মুনাফা অর্জনের জন্য না কিনে বরং সখের বশে ক্রয় করেন। তাই লাল বাবুর এমন ক্রয় কার্যক্রমে মুনাফা অর্জনের উদ্দেশ্য না থাকায় তার ক্রয় কাজটিকে ব্যবসায় বলা যায় না।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
লাল বাবুর গরু ক্রয়ের কাজটি ব্যবসায় কিনা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর