“ব্যবসায়ের স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলেই তিনি সফলতা পেয়েছেন।"- উক্তিটির যথার্থতা বিচার করে মতামত দাও।
উত্তর: ব্যবসায়ের স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলেই বিপু দত্ত সফল হয়েছেন বলে আমি মনে করি। একমালিকানা ব্যবসায় একক মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। ফলে এ ব্যবসায় সহজেই যেকোনো স্থানে গঠন করা যায়। যার কারণে পৃথিবীর সর্বত্রই এ ব্যবসায়ের সংখ্যাই বেশি এবং এর মাধ্যমে সম্পদের সুসম বণ্টন করা সম্ভবপর হয়। উদ্দীপকের ঢাকার বিপু দত্ত ২ লক্ষ টাকা খাটিয়ে কারওয়ান বাজারের পাশেই একটি দই মিষ্টির দোকান দেন। তার দোকানে মোট ৫ জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। তিনি তার ব্যবসায়টি সফলতার সাথে পরিচালনা করেন। খুব কম সময়ের মধ্যেই তার দোকানের সুনাম আশেপাশে ছড়িয়ে পড়ে এবং দোকানে ভিড় লেগেই থাকে। এছাড়াও তিনি বিভিন্ন অনুষ্ঠানে দই ও মিষ্টি সরবরাহ করেন। ব্যবসায় স্থাপন করার শুরুতেই ব্যবসায়ের স্থান নির্বাচনের বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে হবে। কারণ সব ধরনের স্থান সব ধরনের পণ্যের ব্যবসায়ের জন্য উপযোগী নয়। এক্ষেত্রে উদ্দীপকের বিপু দত্তকে একজন সচেতন ও বিচক্ষণ ব্যক্তি বলা যায়। কারণ তিনি তার ব্যবসায়টি স্থাপনের পূর্বে স্থান নির্বাচনকে অধিক গুরুত্ব দিয়েছেন, যা তাকে অল্প কিছু দিনের মধ্যেই সফলতা এনে দিয়েছে।
HSC Management 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 1st Paper · সৃজনশীল
“ব্যবসায়ের স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলেই তিনি সফলতা পেয়েছেন…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর